জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বিএনপির প্রার্থী থাকবে

মোঃ রাকিবুজ্জামান 

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত—জোটের সমীকরণ যেমনই হোক, বিএনপি নিজস্ব প্রার্থী দেবে বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক বৃহৎ জনসভায় তিনি এই বক্তব্য দেন।

শিকদারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা দীর্ঘ ১৭ বছর কারাবরণ করেছি, নিপীড়ন সহ্য করেছি। তবুও মাথা নত করিনি—করবও না। এই ত্যাগ-সংগ্রামের প্রতিদান হিসেবে পটুয়াখালী-৩ আসনে জাতীয়তাবাদী দলেরই প্রার্থী বিজয়ী হবে, ইনশাল্লাহ।”

তিনি বলেন, এই আসনের জনগণ আর অস্থায়ী বা আগন্তুক রাজনীতিককে দেখতে চায় না। তারা চায় ত্যাগী, নিবেদিত ও মাঠের পরীক্ষিত নেতৃত্ব। বহু বছর ধরে বিএনপির কর্মীরা যে ত্যাগ ও বঞ্চনার মধ্য দিয়ে পথ পাড়ি দিয়েছেন, এবার তারা ধানের শীষের প্রকৃত নেতৃত্বকে বিজয়ী করতে প্রস্তুত।

মাঠের রাজনীতির বাস্তবতা তুলে ধরে হাসান মামুন আরও বলেন,
“পটুয়াখালী-৩ আসনে বিএনপি এখন আগের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত। জনগণের প্রত্যাশাও একটাই—যিনি দুঃসময়ে পাশে থেকেছেন, লড়াই করেছেন, তাকেই মনোনয়ন দিতে হবে। সিদ্ধান্ত শেষে জনগণের রায়ই হবে চূড়ান্ত।”

সভায় সভাপতিত্ব করেন বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোমান মাস্টার।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

1

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

2

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

3

কুলাউড়ায় পুলিশের বি'শেষ অ-ভিযানে ১৪ ও'য়া'রেন্টভুক্ত আ-সামি গ

4

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

5

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

6

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

7

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

8

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

9

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

10

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

11

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

12

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

13

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

14

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

15

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

16

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

17

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

18

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

19

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

20