জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও গাছ বিতরণ


আরিফ রিপন 
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে বৃহস্পতিবার (২৮ অক্টোবর ২০২৫) কোইকার অর্থায়নে, সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় এবং   আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত “জননী প্রকল্প”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ জালাল, উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, লালমনিরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
মোঃ সাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, লালমনিরহাট সদর
মোঃ আলম সরকার, ব্যবস্থাপনা কমিটির সদস্য (FWC), পঞ্চগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

মোঃ শফিউজ্জামান মিয়া, চেয়ারম্যান, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ
মোঃ রিয়াজুল ইসলাম, সভাপতি, পঞ্চগ্রাম ইউনিয়ন ফেডারেশন

মোঃ জুলফিকার আলী, অফিসার, গভর্মেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মবিলাইজেশন, জননী প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ

মোঃ নজরুল ইসলাম, অফিসার, গভর্ন্যান্স অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন, আদিতমারী, লালমনিরহাট


মেলার মাধ্যমে গর্ভবতী মা, প্রসূতি মা, শাশুড়ি ও স্বামীদের একত্রিত করে পরিবারে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাতৃস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা, নবজাতকের যত্ন এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

পঞ্চগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত গর্ভবতী মা, প্রসূতি মা, শাশুড়ি, স্বামীসহ স্থানীয় জনগণ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পরিবারে নারীস্বাস্থ্য ও মাতৃত্বকালীন যত্নের গুরুত্ব সম্পর্কে ধারণা নেন।

মেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত প্রতিটি অংশগ্রহণকারীর মাঝে একটি করে গাছ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গাছ বিতরণের উদ্দেশ্য হলো পরিবার ও সমাজে পরিবেশবান্ধব চিন্তা ছড়িয়ে দেওয়া এবং মাতৃত্বকালীন স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সবুজায়নের গুরুত্বও তুলে ধরা।

প্রধান অতিথি মোঃ শাহ জালাল বলেন, “নারী ও শিশুস্বাস্থ্য রক্ষায় পরিবারে শাশুড়ি এবং স্বামীর সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। এ ধরনের মেলা সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি মোঃ সাকির হোসেন বলেন, “প্রসূতি মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগ সবসময় পাশে আছে। জননী প্রকল্পের এই উদ্যোগ প্রশংসনীয়।
অন্য অতিথিরা বলেন, পরিবারে নারী-পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাতৃমৃত্যু হার কমানো সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসচেতন হতে হবে।
জননী প্রকল্পের কর্মকর্তারা জানান, এই মেলার মাধ্যমে পরিবারে শাশুড়ি ও স্বামীদের আরও বেশি সম্পৃক্ত করা হচ্ছে যাতে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সময়ে নারীরা প্রয়োজনীয় সহায়তা পান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

1

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

2

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

3

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

4

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

5

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

6

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

7

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

8

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

9

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

10

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

11

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

12

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

13

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

14

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

15

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

16

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

17

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

18

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

19

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

20