জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে গনঅধিকার পরিষদের বিশাল জনসভা

গাইবান্ধা প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান হাবিব

হাজারো মানুষের স্লোগানে মুখর সাদুল্লাপুর, ভিপি নুর বললেন — “গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে”

গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর–এর আগমনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক জনসভা।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় সাদুল্লাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনস্রোতে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সুরুজাম্মান সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি এম এস মামুন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সৎ নেতৃত্ব গড়ে তোলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মই পারে বর্তমান রাজনৈতিক সংকটের অচলাবস্থা ভাঙতে এবং পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করতে।

মূল বক্তব্যে ভিপি নুরুল হক নুর বলেন,“দেশে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দেশকে রক্ষার একমাত্র পথ গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আছি, থাকবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হবো।”
জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জনসভা সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

1

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

2

কালিগঞ্জে গরু পেটানোকে কেন্দ্র করে রক্তাক্ত তাণ্ডব

3

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

4

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

5

যে পশ্চিমা বিশ্বকে আমরা চিনতাম, তা আর নেই: ইউরোপীয় কমিশন

6

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

7

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

8

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

9

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

10

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

11

প্রকৃতি–পরিবেশ–জীবন

12

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

13

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

14

কোম্পানিগঞ্জ হাজী সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

15

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

17

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

18

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

19

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

20