জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মো সুমন
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাড়াবাসী।
রবিবার (২ নভেম্বর) দুপুরে আলীকদম প্রেসক্লাব চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করে তারা।
সংবাদ সম্মেলনে বাবুপাড়াবাসীর পক্ষে বক্তব্য রাখেন কারবারি আবু মং মার্মা, ইউপি সদস্য হ্লামুছা মার্মা প্রমুখ। তারা বলেন, “বিগত ২০২২ সাল থেকে বাদীদ্বয় পাড়াবাসী থেকে আলাদা হয়ে সামাজিক কার্যক্রম পৃথকভাবে পালন করে আসছেন। ২০২৩ সালে বাবুপাড়া বৌদ্ধ বিহারের নামে পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে উক্যজাই মার্মা, থোয়াইস্রা মার্মা, মিতংগ্য মার্মা এবং ক্রোমা মার্মানী পাড়াবাসীকে নানা হুমকি, ভয়ভীতি এবং নারী ও শিশু নির্যাতন মামলাসহ মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তারা আরও বলেন, “গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে কঠিন চীবর দান অনুষ্ঠানের প্রস্তুতি সভায় পুরো পাড়াবাসী উপস্থিত থাকলেও বাদীদ্বয়ের কেউই সেখানে ছিলেন না। কিন্তু এর তিন দিন পর, ২৯ অক্টোবর বাদীদ্বয় পাড়ার পাঁচজনের নামে মিথ্যা মামলা দায়ের করেন।”
পাড়াবাসী অভিযোগ করে বলেন, এই ধরনের মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে এলাকায় অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

1

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

2

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

3

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

4

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

6

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

7

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

8

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

9

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

10

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

11

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

12

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

13

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

14

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

15

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

16

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

17

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

18

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

19

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়ার তরুণী'র মৃ-ত্যু

20