জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সহ-সভাপতি

 

মো.মেহেদী হাসান 
 
পাবনার ভাঙ্গুড়ার বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. আব্দুল জব্বার বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত সংগঠনটির দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হন।

আব্দুল জব্বার ভাঙ্গুড়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেডের ডিরেক্টর ও সিইও,জেড এইচ গ্রুপের চেয়ারম্যান ও  লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (সিংগাইয়ির,সাকুরা) সাভার,ঢাকা-এর সহ-সভাপতি।

পুনরায় পাবনা জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হওয়ায়  ভাঙ্গুড়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড ও জেড এইচ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা শফিক স্পেশালিষ্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো. শফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবনা আইডিয়াল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুর রশিদ খান পিন্টু।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

1

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

2

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

3

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

4

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

5

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

6

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

7

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

8

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

9

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

10

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

11

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

12

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

13

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

14

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

15

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

16

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

17

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

18

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

19

স্বৈরাচারী সরকার প্রশাসন ভেঙে দিয়েছে

20