জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসএম শাহাদাত
সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ গঠনে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সমাবেশ ও  প্রতিযোগিতা অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বড় শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে রূপান্তর-এর আয়োজনে ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। তিনি বলেন,পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যতের জন্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম এবং রূপান্তরের উপজেলা সাধারণ সম্পাদক মারুফ হোসেন সহ রুপান্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার,মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে মনে করছেন আয়োজকরা।অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

1

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

2

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

3

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

4

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

5

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

6

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

7

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

8

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

9

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

10

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

11

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

12

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

13

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

14

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

15

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

16

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

17

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

18

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

19

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

20