জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

মোঃ মাহিন খান
ঝালকাঠির রাজাপুর উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস লেগে সাফওয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান ওই গ্রামের মানিকের ছেলে। মানিক পেশায় একজন কভারভ্যানচালক। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মানিক। এ সময় সাফওয়ান ঘরের ভেতর খেলাধুলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা ব্যাটারিবিহীন ও বিদ্যুৎবিহীন সোলার বিদ্যুতের তার শিশুটির গলায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে শিশুটির মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। ঘটনার সময় শিশুটির মা ঘরে টেলিভিশন ও মোবাইল ফোন দেখছিলেন। এতে শিশুটির বোনসহ পরিবারের কেউই তাৎক্ষণিকভাবে বিষয়টি খেয়াল করতে পারেননি। পরে শিশুটিকে গলায় ফাঁস আটকানো অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

1

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

2

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

3

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

4

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

5

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

6

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

7

কক্সবাজারে চকোরিয়া বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জ

8

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

9

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

10

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

11

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

12

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

13

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

14

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

15

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

16

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

17

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

18

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

19

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

20