জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

 মোঃ আব্দুল আজিজ শেখ
 
অদ্য  ১৭ও১৮ ডিসেম্বর জয়পুরহাটের জাকস রিসোর্স সেন্টারে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে তৃণমূল পর্যায়ে নাগরিক অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ও সিটিজেনস গ্রুপ সদস্যদের জন্য দুই দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে নিয়ামতপুর উপজেলা ও ৮ টি ইউনিয়ন পর্যায়ে গঠিত সিএসও ও সিটিজেনস গ্রুপের ২৪ জন নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণ করেন। 
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে তৃণমূল অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়-দায়িত্ব, অঙ্গীকার ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অধিকারভিত্তিক অ্যাপ্রোচ, তৃণমূল অ্যাডভোকেসির ধারণা, স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ ও বিশ্লেষণ, অংশীদার ম্যাপিং, অ্যাডভোকেসি পরিকল্পনা চক্র এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার সমস্যা কেন্দ্রিক ইস্যুভিত্তিক তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনাও প্রণয়ন করেন।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট জনাব সাঈদ মাহাদী। প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ইএসডিও’র কো-অর্ডিনেটর,ক্যাপাসিটি বিল্ডিং প্রণব কুমার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

1

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

2

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

3

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

4

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

5

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

6

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

7

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

8

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

9

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

10

বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দি

11

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

12

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

13

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

14

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

15

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

16

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

17

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

18

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

19

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

20