জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

নূর মোহাম্মদ শ্রাবণ 

কুমিল্লার চান্দিনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা–২০২৫। মান যাচাই ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নেয় ৫১টি প্রতিষ্ঠানের মোট ২ হাজার ২০০ জন শিক্ষার্থী। উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় পরীক্ষা।ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষার সভাপতি চান্দিনা কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী জসীমউদ্দিন  বলেন—২০২২ সাল থেকে আমরা নিয়মিতভাবে এই মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছি। শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি নেয়, যার ফলে তাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও আরও শক্তিশালী হয়।তিনি আরও জানান, এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।পরীক্ষার কেন্দ্রগুলো সকাল থেকে পরিদর্শন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল তাজুল ইসলাম। তিনি বলেন—আমরা ছয়টি কেন্দ্রই ঘুরে দেখেছি। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে পরীক্ষা দিয়েছে। সবাই ভালো ফলের ব্যাপারে খুবই উদগ্রীব।
এছাড়া উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, সাহারপাড়া জি.এ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশ করেন।পরীক্ষা উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বাসমুখর। তারা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ায় এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে।পরীক্ষায় প্রতি বছরের মতো এবারও ফার্স্ট, সেকেন্ড ও থার্ড স্থান অর্জনকারীদের বিশেষ পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।চান্দিনাজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, অভিভাবকদের আগ্রহ এবং পরীক্ষার সুশৃঙ্খল আয়োজন ইউনিক স্কলারশিপ পরীক্ষাকে একটি শিক্ষাবান্ধব ও সফল আয়োজন হিসেবে পরিণত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

1

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

3

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

4

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

5

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

8

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

9

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

10

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

11

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

12

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

13

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

14

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

15

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

16

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

17

হাঁপানিয়ায় টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

18

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

19

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

20