জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন
নওগাঁর নিয়ামতপুরে অত্যাধুনিক বিনোদন কেন্দ্র সাথী পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল গ্রামের “সাথী পার্ক” প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাথী পার্কের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সাথী ও তাঁর পিতা আলহাজ্ব মোঃ শামসুল হক।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনের মনোনীত প্রার্থী, জনতার এমপি, জননেতা মোস্তাফিজুর রহমান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মেহেদী হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), সোনালী ব্যাংক, নওগাঁ, সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, তরুণ প্রজন্ম এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং এলাকার সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন,এলাকার মানুষের বিনোদন ও পারিবারিক আনন্দের জন্য একটি আধুনিক পার্কের প্রয়োজন ছিল। ‘সাথী পার্ক’ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি নিয়ামতপুরবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পার্কের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন এবং সম্মিলিতভাবে দোয়ায় অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

1

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

2

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

3

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

4

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

5

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

6

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

7

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

8

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

9

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

10

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

11

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

12

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

13

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

14

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

15

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

16

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

17

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

18

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

19

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

20