জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

 আব্দুল্লাহ আল ফাহাদ 

  

 

প্রবাসির স্ত্রী অসুস্থতা জনিত কারণে মৃত্যু বরণ করেন। স্ত্রীর মৃত্যুর পাঁচ বছর পর তার স্বামী হত্যা মামলা দায়ের করেন। একাধিক তদন্তে হত্যাকান্ডের আলামত পাওয়া না পাওয়ায়, ডিবি পুলিশ মরদেহের পুনঃময়না তদন্তের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মৃত্যুর আট বছর পর বৃহস্পতিবার সকালে কবর থেকে সুলতানা রাজিয়া ওরফে মুক্তা বেগম (৫০) নামে ওই নারীর মরদেহ উত্তোলন করেন। ঘটানাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামে। 

জানা যায়, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য বলছে, উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের আব্দুর রহমানের বড় ছেলে আনিছুর রহমান বাবলুর সঙ্গে তার প্রথম স্ত্রীর বনিবনা না হওয়ায় দ্বিতীয় বারের মতো বিয়ে করেন সুলতানা রাজিয়া ওরফে মুক্তা বেগমকে। নারী লোভী বাবলুর সঙ্গে মুক্তারও সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছিল না। ধৈর্যধারন করতে করতে গর্ভে সন্তান আসে। এর পরপরই ১৯৯৬ সালে অবৈধ পথে স্পেনে পাড়ি জমান বাবলু। বিদেশ গিয়ে ঠিকমতো মুক্তার কোন খোঁজখবরও রাখতো না, খরচও দিতো না। ২৫/২৬ বছরের মধ্যে ঠিকমতো টাকা পাঠাতো না বলে সংসারের প্রয়োজনীয় খরচ মিটতো না। হটাৎ একসময় রক্ত স্বল্পতা, হাইপ্রেসার ও কিডনী রোগে আক্রান্ত হয়ে পড়েন মুক্তা। কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করতে পারতো না। মুক্তার শারিরীক অবস্থা খুব বেশি খারাপ হওয়ায় ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সিবিএমসিবি হাসপাতালে ভর্তি হলে পাঁচ দিন পর (১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৫০ বছর বয়সি ওই নারী।

তারপর ২০২০ সালে দেশে ফিরেন বাবলু। এসময় কুমিল্লার বরড়া থানায় হালিমা নামে এক নারীকে ২০ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেন। এক বছরও টিকেনি সেই বিয়ে। কাবিনের টাকা ফেরত দিতে গিয়ে দুই ভাইয়ের যৌথ জমি বিক্রি করে পরিশোধ করতে হয়। বাবলু বিদেশ থেকে ছোটভাই মোশফিকুর রহমান মানিকের কাছে পাঠানো টাকা ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। স্ত্রী মুক্তার মৃত্যুর পর বাবলু ২/৩ বার স্পেন থেকে দেশে আসলেও স্ত্রীর মৃত্যু নিয়ে কোন কথা উঠেনি। ব্যবসা সংক্রান্ত কারণে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে, স্ত্রীর মৃত্যুর পাঁচ বছর পর ২০২৩ সালে বাবলু দেশে ফিরে ত্রিশাল থানায় স্ত্রী হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় ছোট ভাই মানিককে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন তৎকালীন ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান। তিনি একটি ভুয়া মেডিকেল সনদ ব্যবহার করে, মানিককে হত্যাকান্ডের সঙ্গে জড়িয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। 

বিজ্ঞ আদালত পুণঃ তদন্তের জন্য মামলার দায়িত্বভার দেন সিএইডির কাছে। সিআইডির তদন্তে মেডিকেল সনদটি জাল হিসেবে প্রমাণিত হয় এবং আদালতে তা দাখিল করা হয়। সিআইডির তদন্তে নাখোশ হয়ে বাদী নারাজী দেয়। পরে আদালত মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। ডিবি পুলিশ অধিকতর তদন্তের নিমিত্তে কবর থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা করার অনুমতির জন্য আদালতের কাছে করেন। আদালত তা মঞ্জুর করলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কবর থেকে ওই নারীর মরদেহ উত্তোলন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়া।

মামলার বাদী বাবলুর ভাগনী আমেনা জানান, টাকার অভাবে ঠিকমতো যখন মুক্তা মামী চিকিৎসাও করতে পারতো না, তখন মানিক মামা আর্থিক সহযোগিতা করতো। 

বাদী বিবাদীর চাচাত ভাই কাউছার আহমেদ বলেন, অসুস্থতার কারণে মৃত্যুবরণ করার পর আমি নিজে স্বাক্ষর করে হাসপাতাল থেকে মরদেহ গ্রহন করি। 

স্থানীয় শহীদ মিয়া জানান, ভাই ভাইয়ের দ্বন্দে মৃত মানুষকে জড়ানো হচ্ছে, এটা খুবই জগন্য কর্ম। 

স্থানীয় আকরাম হোসেন বলেন, মুক্তা ভাবি যখন মারা যান, তখন বাবলু ভাই বিদেশ ছিলেন। যদি হত্যাকান্ডের মতো ঘটনা ঘটতো তাহলে তো তার মেয়েই অভিযোগ তুলতো। তার মেয়ে ছাড়াও তো পরিবার-পরিজন, এলাকার চেয়ারম্যান ও মেম্বাররা কি চুপ থাকতো ?

স্ত্রীর মৃত্যুর পাঁচ বছর পর কেন হত্যা মামলা দায়ের করলেন, এমন প্রশ্নে আনিছুর রহমান বাবলু জানান, বিষয়টি বুঝতে আমার সময় লেগেছে, সবকিছু জেনে তারপর মামলা করেছি। তারপর কিভাবে বুঝলেন জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়ে ও আম্মা বলেছে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

1

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

2

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

3

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

4

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

5

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

6

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

7

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

8

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

9

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

10

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

11

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

12

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

13

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

14

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

15

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

16

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

17

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

18

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

19

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

20