জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক রহমানের

মোঃ রাতুল হাসান লিমন

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছানোর পরপরই দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
দীর্ঘ সময় পর নেতার সঙ্গে সাক্ষাতে অনেকের চোখে আবেগের ছাপ স্পষ্ট ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারেক রহমান তার শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ফুল দিয়ে তারেক রহমানকে আন্তরিকভাবে বরণ করে নেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দলীয় সূত্র জানায়, দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

1

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

2

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

3

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

4

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা

5

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

6

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

7

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

8

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

9

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

10

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

11

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

12

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

13

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

14

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

15

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

16

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

18

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

19

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

20