জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজার মানুষ

পলাশ হাওলাদার 

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই রাত-ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঝড়ের রাত। উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, গোর্কি যা মুহূর্তেই মুছে দেয় অসংখ্য জনপদ, নিভিয়ে দেয় অগণিত প্রাণের প্রদীপ।

সরকারি হিসেব বলছে-বৃহত্তর পটুয়াখালী জেলায়, বরগুনাসহ, প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪৮ হাজার মানুষ। কিন্তু স্থানীয়দের মতে, সেই সংখ্যা ছিল লাখেরও বেশি। পুরো রাঙ্গাবালী-চরমোন্তাজ, সোনারচর, মৌডুবি, বড় বাইশদিয়া-পরিণত হয়েছিল জনশূন্য বিরানভূমিতে। ঘরবাড়ি, ফসল, গবাদিপশু-কিছুই রক্ষা পায়নি সেই রাতে। সর্বত্র ছিল শুধু মৃত্যুর হাহাকার। খাল-বিল, নদী-নালা- ভরে গিয়েছিল লাশে। চারদিকে ছিল নিস্তব্ধতা আর কান্নার সুর।

প্রবীণরা বলেন-সেদিনের সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে তাঁদের। কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ পুরো পরিবার। অবর্ণনীয় সেই বেদনা আজও জীবন্ত উপকূলবাসীর মনে। পঞ্চাশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবু উপকূলের বুকের ক্ষত এখনো শুকায়নি।

প্রতি বছর এই দিনে তারা স্মরণ করে প্রিয়জনদের, প্রার্থনা করে যেন এমন প্রলয় আর না নামে বাংলার উপকূলে। স্থানীয়দের দাবি-ভয়াল ১২ নভেম্বরকে “উপকূল দিবস” ঘোষণা করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে সেই ত্যাগ, সেই বেদনার ইতিহাস। ভয়াল ১২ নভেম্বর শুধু এক তারিখ নয়-এটি উপকূলের মানুষের চোখের জল, অসংখ্য হারানো জীবনের স্মৃতি, আর বেঁচে থাকার এক অনন্ত প্রার্থনা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

1

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

2

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

3

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

4

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

5

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

6

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

7

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

8

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

9

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

10

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

11

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

12

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

13

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

14

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

15

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

16

কাশীপুর ইউনিয়ন তাঁতীদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

17

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

18

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

19

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

20