জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তঘেঁষা চর নতুন বন্দর গ্রাম থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
আটককৃত রফিকুল ইসলাম ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেনের পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সোমবার (৩০ জুন) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে একটি বড় মাদকের চালান রফিকুল ইসলামের নিজ বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর মাদকদ্রব্যসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
রৌমারী থানার ওসি লুৎফুর রহমান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অনেক কষ্ট করে সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি রফিকুল ইসলামকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।"
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই গ্রামে মাদক কারবার চললেও এত বড় চালানসহ কাউকে আটক করা হয়নি। পুলিশের এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

1

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

2

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

3

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

4

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

5

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

6

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

7

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

9

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

10

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

11

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

12

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

13

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

14

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

15

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

16

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

17

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

18

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

19

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

20