জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

 
 শাহজাহান হেলাল 

ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন মাঠে মরিচের সাথি ফসল হিসেবে মিষ্টি কুমড়া আবাদ করেন চাষিরা। বাড়তি সার ও কীটনাশক ছাড়াই স্বল্প খরচে বিষমুক্ত সবজি মিষ্টি কুমড়া উৎপাদন করে ভালো দাম পান। উপজেলার বিভিন্ন এলাকায় আগস্ট-সেপ্টেম্বর 

মাসে চাষিরা মিষ্টি কুমড়ার বীজ বপন করেন। কুমড়ার বীজ লাগাতে কোনো প্রকার চাষাবাদ করতে হয় না। বাড়তি সার ও কীটনাশক ছাড়াই বেড়ে ওঠে মিষ্টি কুমড়া। ৬০ থেকে ৬৫ দিনের মাথায় চাষিরা মিষ্টি কুমড়া বাজারজাত করতে পারেন।

সরেজমিন মধুখালী কুমড়া হাটে গিয়ে দেখা যায়, উৎপাদিত কুমড়া স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলাতেও পাঠানো হচ্ছে। প্রতি হেক্টর জমিতে সবমিলিয়ে খরচ হয় প্রায় ৪০-৫০ হাজার টাকা, আর কুমড়া বিক্রয় হয় দুই থেকে আড়াই লাখ টাকা। চাষিরা এখন কুমড়া বাজারজাতকরণে ব্যস্ত। গতবারের তুলনায় ফলন এ বছর অনেক কম।

মধুখালী বাজারে আসা বামুন্দী গ্রামের চাষি মো. জিয়াউর জানান, ১ একর জমিতে কুমড়ার চাষ করেছি। গাছ মারা যাওয়ায় ফলন অনেক কম হয়েছে। প্রতি পিস কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছি।'

ব্যবসায়ী মোঃ সরোয়ার মোল্যা জানান, 'আমাদের এলাকার মিষ্টি কুমড়ার ব্যাপক চাহিদা রয়েছে। এখান থেকে মিষ্টি কুমড়া নিমশা, সাতক্ষীরা, মাগুরা, মানিকগঞ্জ, যশোর, খুলনা, ঢাকা, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলে যায়।'

মধুখালী বাজারের কুমড়া আরতের ব্যবসায়ী আলম শেখ জানান, 'এ বছর ফলন কম হওয়ায় কুমড়ার আমদানি কিছুটা কম। আমরা প্রতিকেজি কাঁচা কুমড়া ১০ থেকে ১২ টাকা এবং পাকা কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় কিনেছি। এ ছাড়াও কুমড়া ভেদে প্রতিটি চুকতা বা লট ১২শ' থেকে ১৫শ' পর্যন্ত ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী এ প্রতিনিধিকে বলেন, কৃষকদের মাঠ পর্যায়ে কুমড়া চাষে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। উপজেলায় এ বছর ২ হাজার ১৫ হেক্টর জমিতে কুমড়ার চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১০ হেক্টর। মিষ্টি কুমড়ার ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার মেট্রিক টন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

1

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

2

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

3

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

4

এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির উদ্দ্যোগে কম্বল

5

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

6

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

7

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

8

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

9

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

10

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

11

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

12

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

13

নির্বাচন হবে সুন্দর, তবে নিরপেক্ষতা এখনো প্রশ্নবিদ্ধ : জামায়

14

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

15

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

16

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল

17

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

18

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

19

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

20