জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোহাঃ হারুন অর রশিদ 
আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক—বিশ্বরোড, হরিপুর, বটতলা হাট, নতুনহাট, টিকরামপুর, টোলঘর, শান্তিমোড় হয়ে বড় ইন্দারা মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
উক্ত শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মোটরসাইকেল আরোহী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা আমির মাওলানা আবু জার গিফারি, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্করসহ জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। জনগণের ভালোবাসা ও সমর্থনই এই বিশাল সমাবেশের মাধ্যমে আজ আবারও প্রমাণিত হয়েছে।#
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

1

সত্য ঘটনা অনুযায়ী মামলা নেওয়ায় নড়াইলে ওসি প্রত্যাহার

2

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

3

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

4

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

5

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

6

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

7

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

8

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

9

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

10

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

11

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

12

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

13

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

14

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

15

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

16

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

17

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

18

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

19

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

20