জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

মো:কর্ণেল শাহ
আসন্ন ১২/০২/২০২৬তারিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনী কর্মসূচিকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রাজশাহী-৬ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণার গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী মোঃ সজল হোসেনকে।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী-৬ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের কাছে বিএনপির রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি এই দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ সজল হোসেন বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ছাত্রদলের প্রতি অবিচল আস্থা রেখে কেন্দ্রীয় সংসদ যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা আমার জন্য গর্বের ও সম্মানের। ইনশাআল্লাহ, রাজশাহী-৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ত্যাগ, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে মাঠে কাজ করব।”
তিনি আরও বলেন,
“এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের লড়াই। রাজশাহী-৬ এর আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা ধানের শীষের পক্ষে শক্ত প্রতিরোধ ও গণজাগরণ গড়ে তুলব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদল ও তরুণ নেতৃত্বকে সামনে রেখে কেন্দ্রীয় সংসদের এই সিদ্ধান্ত রাজশাহী অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে এবং নির্বাচনী মাঠে ধানের শীষের অবস্থানকে আরও শক্তিশালী করবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশই জনতা, জনতাই পুলিশ

1

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

2

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

3

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

4

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

5

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

6

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

7

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

8

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

9

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

10

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

11

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

12

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

13

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

14

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

15

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

16

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

17

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

18

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

19

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

20