জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

 
মোরসালিন ইসলাম
নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বক জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল যুবলীগ নেতা হুমায়ুন কবির (৫৩)। সে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। অন্যদিকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া খেলার অপরাধে গ্রেফতারকৃতরা হল নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়ারি লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)।
বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুছ।
এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যুবলীগ নেতা হুমায়ুনকে কিশোরগঞ্জ বাজার হতে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ অনলাইন জুয়াড়িকে আটক করে পুলিশ। অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম হতে ২ জনকে আটক করা হয়। তাদের মোবাইল যাছাই বাছাই করে ১ জনের মোবাইলে ভিসা প্রতারণা ও ৫ জনের মোবাইলে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। পরবর্তীতে মামলা পূর্বক তাদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা পূর্বক রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে। 



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

1

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

2

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

3

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

4

এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করব

5

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

6

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

7

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

8

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

9

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

10

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

11

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

12

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

13

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

14

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

15

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

16

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোলে বন্দর হ্যান্ডেলি

17

আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

18

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

19

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

20