জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি বিতরণ

শহীদুজ্জামান শুভ 
 আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা বিতরণ এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক ও প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ আয়োজনে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জব ফেয়ারের আয়োজন করা হয়।

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. অলিউল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জনশক্তি জরিপ কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়াসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভা শেষে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের জন্য প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনজন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক। একই সঙ্গে প্রবাসীর প্রতিবন্ধী সন্তান হিসেবে একজনকে প্রতিবন্ধী ভাতার চেক প্রদান করা হয়।

এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো. মাহমুদুল হক পিয়াস ও তাহমিনা বেগমের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বেলুন উড়িয়ে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং জব ফেয়ারের ১২টি স্টল ঘুরে দেখেন। এ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিদেশগমনেচ্ছু প্রশিক্ষণার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

1

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

2

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

3

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

4

মাদারীপুরের বাজার গুলোতে "শীতের সবজিতে ভরপুর "ক্রেতাদের স্বস

5

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

6

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

7

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

8

মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য

9

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

10

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

11

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

12

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

13

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

14

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

15

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

16

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

17

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

18

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মহিলা দলের এই সম্মেলন অন

19

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

20