জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থতা কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

 মোঃ বাদল মিয়া 

 

বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা'র 

অরুয়াইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় সরাইলের অরুয়াইল মোহন লাল জিউ'র মন্দিরে বাবু গোপাল চন্দ্র গোপ মাস্টারের সভাপতিত্বে ও বাবু শ্রী মন্ত চক্রবর্তী 'র পরিচালনায় বিএনপি'র চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সুস্থতা কামনা করে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।


এসময় হিন্দু ধর্মাবলম্বীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে হাত জোড় করে মন্ত্র পাঠ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নিকট দেশনেত্রী'র রোগমুক্তি ও সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারেন এই প্রার্থনা করেন।


এতে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মো. আক্কাস মিয়া, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মো.ইয়াকুব।


এসময় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষের উভয়ের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন, অরুয়াইল বহু মুখী উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবু বেনী নী মাদব রায়, বড়নগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি কানুধন শীল, অরুয়াইল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি বাবু ক্ষীরোদ মেম্বার, অর্জুন সূত্রধর, ডাক্তার বিশ্ব নাথ আচার্য্য, চিন্তা হরন দাস, দীপক দেবনাথ, অসিত রায়,সরুপদ ঘোষ,তপন মাস্টার, ননী গোপাল দাস, ডাক্তার সন্তোষ ঘোষসহ প্রমুখ।


এছাড়াও মন্দিরে উপস্থিত বক্তারা বলেন, উনার মত  আপোষহীন নেত্রী হারিয়ে গেলে দেশের অপূরণীয় ক্ষতি হবে তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করছি ভগবান শ্রীকৃষ্ণ যেন উনাকে সুস্থ করে আবারও মানব সেবায় আমাদের মাঝে ফিরিয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

1

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

2

তাড়াশে বৈধভাবে পুকুর খনন করায় ৯৫ হাজার টাকার জরিমানা ১৫ দিন

3

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

4

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

5

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

6

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

7

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

8

পুলিশই জনতা, জনতাই পুলিশ

9

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

10

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

11

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

12

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

13

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

14

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

15

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

16

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

17

দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়ন উপলক্ষে আনন্দ

18

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

19

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

20