জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে গণজমায়েত

মোঃ মশিউর রহমান

দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বর্ণাঢ্য গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
“সত্য ও ন্যায়ের পথে জনগণের ঐক্যই আমাদের শক্তি, জনগণের সিদ্ধান্তই জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে”—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ গণজমায়েতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন তারিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলা নাগরিক পার্টির সমন্বয়কারী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডা. মো. আব্দুল আহাদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেলথ উইং) ও নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি; পাশাপাশি তিনি দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনের মনোনীত পদপ্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলা মেহরাজ শাহারিয়ার মিথুন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় ছাত্র শক্তি ইমরান চৌধুরী,মো. ফয়সাল করিম সোয়েব, প্রধান সমন্বয়কারী, দিনাজপুর জেলা নাগরিক পার্টি।বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন দেশের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক অধিকার নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। জনগণের “হ্যাঁ ভোট” এই আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

গণজমায়েত শেষে নাগরিক পার্টির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলসহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

1

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

2

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

3

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

4

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

5

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

6

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

7

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

8

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

9

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

10

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

11

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

12

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

13

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

14

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

15

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

16

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

17

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

18

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

19

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

20