জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অফিসার আটক

মো সুমন

অদ্য ২৪ অক্টোবর ২০২৫ তারিখ ১২.০৫ ঘটিকায় বান্দরবান সেনাজোনের অধীনস্থ ২৮ ই বেঙ্গল রেজিমেন্টের রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিয়মিত তল্লাশি ও নাগরিক যাচাইকালে এক রোহিঙ্গা নারী ও এক অসামাজিক কার্যকলাপে জড়িত UNHCR এর সিনিয়র অফিসারকে আটক করা হয়।
তল্লাশির সময় উভয় ব্যক্তি বৈধ কোনো জাতীয় পরিচয়পত্র প্রদর্শনে ব্যর্থ হন, যা সেনা সদস্যদের সন্দেহ উদ্রেক করে। পরবর্তীতে তাদের কথাবার্তা অসংলগ্ন ও অসংগতিপূর্ণ বলে প্রতীয়মান হলে সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে গভীর জিজ্ঞাসাবাদ শুরু করেন।

বিস্তারিত অনুসন্ধানে তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর একটি ভূয়া আইডি কার্ড প্রদর্শন করে নিজেদের প্রকৃত পরিচয় গোপনের চেষ্টা করে। অতিরিক্ত অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একাধিকবার বান্দরবান এলাকায় আগমন করেছে এবং টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। আটককৃত পুরুষ ব্যক্তি স্বীকার করে যে, সে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে উক্ত মহিলাকে বিভিন্ন হোটেলে পৌঁছে দিত। পরবর্তীতে উভয়ই অসামাজিক কার্যকলাপের বিষয়টি স্বীকার করে।

ঘটনার পর সেনা সদস্যরা উভয় ব্যক্তিকে আটক করে রেইচা আর্মি ক্যাম্পে হেফাজতে রাখেন। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ৬ঃ২৫ ঘটিকায় বান্দরবান সদর থানার এসআই সৌরভের নেতৃত্বাধীন পুলিশের একটি দল আটককৃতদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে থানায় নিয়ে যায়।

আটককৃতদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ:
মোঃ ফাইসাল (২৮),পিতা: দিল মোহাম্মদ (পালিত পিতা),মাতা: নারগিস বেগম (পালিত মাতা),গ্রাম: ছদাহা (চৌধুরী বাড়ি), ইউনিয়ন: ছদাহ,থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

রেহেনা আক্তার (১৯),পিতা: ইলিয়াস,মাতা: রমজান বেগম,ঠিকানা: পালংখালী, রোহিঙ্গা ক্যাম্প-১৬,শফিউল্লাহ ঘাটা ব্লক সি/৬,
হেড মাঝি: তাহের, সাব মাঝি: ইউনুস, উখিয়া।

সেনাবাহিনী জানায়,"বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিটি সেনা সদস্য দৃঢ় মনোবল, অটল দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রেইচা আর্মি ক্যাম্পের এই সফল অভিযানও সেই ধারাবাহিকতা ও দায়িত্ববোধেরই উজ্জ্বল দৃষ্টান্ত। সেনাবাহিনীর নিয়মিত টহল, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা পার্বত্য অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ব্যাপক অবদান রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

1

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

2

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

3

বগুড়ায় দেশীয় অস্ত্র সহ দু'জন আটক

4

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

5

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

6

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

7

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

8

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

9

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

10

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

11

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

12

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

13

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

14

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

15

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

16

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

17

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

18

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

19

১৫টি পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

20