Md Obaydul
প্রকাশঃ 16-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩ ডাকাত

গাজী মাহমুদ পারভেজ ।।  গজারিয়ার ভাটি বলাকী গ্রামে বাল্কহেডে ডাকাতি চালানোর সময় ককটেল বিস্ফোরণে এক ডাকাতের মৃত্যু হয়েছে। অপর দুই ডাকাতকে গ্রামবাসী গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনায় দুই গ্রামবাসীও আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে একটি স্পিডবোট নিয়ে সেখানে ডাকাতির চেষ্টা করে সংঘবদ্ধ একটি নৌ ডাকাত দল। তবে নদীতে জেলেরা থাকায় সুবিধা করতে না পেরে তারা ফিরে যায়।
এদিকে শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে সাতটার দিকে সংঘবদ্ধ নৌ ডাকাত দল স্পিডবোট ও একটি ট্রলার নিয়ে তারা আবার ফিরে আসে। খবর পেয়ে গ্রামের লোকজন তাদের বাধা প্রদান করে। আতঙ্ক তৈরি করতে ছয় রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ ও গ্রামবাসীকে উদ্দেশ্য করে ২/৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। গ্রামবাসীরা ট্রলারে থাকা ডাকাত দলের ৩ সদস্যকে ধাওয়া দিয়ে নদীর চর কিশোরগঞ্জ এলাকায় থেকে আটক করে জনতা। স্পিডবোটে থাকা ৫ থেকে ৬ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন।

এই নিউজ লেখা অবস্থায় নিহত ও আহত  ডাকাত সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। তবে ডাকাত দলের হামলা আহতরা হলো,  ভাটি বলাকী গ্রামের ইসহাক বেপারীর ছেলে আলম (৩৭) ও একই গ্রামের রাসেলের ছেলে সোহাগ (১৬)।

এই সময় এক ককটেল দুর্ঘটনাক্রমে ডাকাত দলের এক সদস্যের হাতে বিস্ফোরিত হয়। ঘটনার জেরে ওই ডাকাতের হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপর দুই ডাকাত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ডাকাতরা পূর্বরাতে ইতিমধ্যেই বাল্কহেড থেকে নগদ ও মালামাল চুরি করে গিয়েছিল। পুনরায় হামলার চেষ্টায় গ্রামবাসী তাদের বাধা দেয়, যার ফলে তিনজন ডাকাতকে ধাওয়া দিয়ে আটক করা সম্ভব হয়।

এ বিষয়ে ভাটি বলাকী গ্রামের আবু তালেব খান সুজন জানায়, রাত সাড়ে তিনটার দিকে আমাদের ঘাটে থাকা তিনটি বাল্কহেড এর মধ্যে দুটি বাল্কহেড এ থাকা নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনাস্থল নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশের সীমার মধ্যে পড়ায় তারা বিষয়টি দেখছে।”

কলাগাছিয়া নৌ পুলিশ ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, “ডাকাতরা একটি জেলের ট্রলার চুরি করে হামলার চেষ্টা চালায়। গ্রামবাসীর সাহসী প্রতিরোধে এক ডাকাত নিহত হয়েছে, অপর দুইজন চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।”

 নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডা. মো. জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজন মারা গেছে, একজন চিকিৎসাধীন। ডাকাতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

1

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

2

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

3

টবগী ইউনিয়ানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ম

4

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

5

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

6

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

7

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

8

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

9

বামনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ

10

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

11

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

12

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

13

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

14

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

15

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

16

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

17

জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন ও নতুন ইউনিট উদ্বোধন

18

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

19

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

20