জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

মহিউদ্দিন জুয়েল

আজ ০২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১১:০০ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. কে. মোহাম্মদ সামছুল আহসান, পরিচালক (পলিসি এবং অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর; জনাব তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার, সুনামগঞ্জ; জনাব মো. নূরুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগ।  

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ১,৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ৫৯,০০০ জন শিক্ষার্থী ‘মেধা যাচাই পরীক্ষা ২০২৫’-এ অংশগ্রহণ করেছেন। মোট ৩০৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৭.০৬%।  

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫-এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ২১টি, শ্রেষ্ঠ শিক্ষক ২০ জন এবং ৫ম শ্রেণিতে ৫৭ জন ও ৪র্থ শ্রেণিতে ৪৮ জন শিক্ষার্থী মেধা বৃত্তি লাভ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

1

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

2

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

3

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

4

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

5

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

6

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

7

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

8

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

9

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

10

জামুডঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসার কমিটির সভাপতি হলেন যমুনা টিভ

11

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

12

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

13

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

14

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

15

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

16

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

17

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

18

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

19

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

20