জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

শ্রী পবিত্র কুমার দাস


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭
(শাজাহানপুর–গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী এবং শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গোলাম রব্বানী। তিনি বলেন, গত ১৭ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ জামায়াতে ইসলামিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। বগুড়াসহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা জেলার সাতটি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখনো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কার্যকর ভূমিকা রাখছে না। গ্রামগঞ্জে সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

1

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

2

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

3

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

4

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

5

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

6

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

7

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

8

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

9

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

10

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

11

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

12

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

13

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

14

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

15

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

16

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

17

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

18

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

19

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

20