জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা বেগমের জবানবন্দি

মনির আহমদ আজাদ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম (২১) মারা গেছেন। মৃত্যুর আগে তিনি স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে জোরপূর্বক বিষ পান করানোর অভিযোগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত ১৬ জানুয়ারি শুক্রবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার রাতে কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমেনা বেগমের বাবার বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়া এলাকায় এবং শ্বশুরবাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রামে। তার অকাল মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে নিহতের দুই বছর বয়সী কন্যা সন্তানকে ঘিরে স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে২০২২ সালের ৫ আগস্ট মীরপাড়ার শফিক আহমেদের কন্যা আমেনা বেগমের সঙ্গে বাহাদির পাড়ার বক্কর হাজীর ছেলে মোহাম্মদ ইউসুফের বিয়ে সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে নানা জটিলতার অভিযোগ উঠলেও বিষপানের ঘটনাটি কীভাবে ঘটেছেতা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের পরিবার এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছেমৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ###

সংবাদ প্রেরকঃ মনির আহমদ আজাদ, চট্টগ্রাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

1

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

2

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

3

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

4

রাঙ্গাবালীখাস খাজনা প্রদানকৃত জমিবন বিভাগ কর্তৃকবেদখলও মিথ্

5

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

6

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

7

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

8

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

9

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

10

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

11

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

12

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

13

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

14

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

15

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

16

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

17

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

18

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

19

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

20