মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় জার্নালিস্ট ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করতে জার্নালিস্ট ফোরাম, ভোলা’র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১১ মে) রাতে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা জার্নালিস্ট ফোরাম এর সভাপতি মোঃ শাহিন কাদের।
এই সভার মূল প্রতিপাদ্য ছিল, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও এলাকার সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, এবং পেশাগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিশদ আলোচনা হয়।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা জার্নালিস্ট ফোরাম এর সিনিয়র সহসভাপতি এম শাহরিয়ার জিলন, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, হারুন অর রশীদ শিমুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময় মিডিয়া জগৎ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাদের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সকল ধরনের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক চাপে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

1

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

2

অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা

3

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া

4

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

5

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

6

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

7

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

9

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

10

হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম

11

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

12

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

13

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

14

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

15

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

16

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

17

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

18

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

19

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

20