জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল

 


মোঃ ইমরান

আনোয়ারা উপজেলায় প্রশাসনের নিরবতা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলন। উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত বিশটির অধিক অবৈধ বালু মহাল দিন-রাত নির্বিঘ্নে বালু উত্তোলন করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুইদন্ডী, বরুমছড়া, বরকল, ইছাখালী, গহিরা ও আশপাশের এলাকায় নদী, খাল ও চর থেকে নিয়ম বহির্ভূতভাবে ড্রেজার ও স্কেভেটর মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীপাড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। অনেক এলাকায় বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে, নষ্ট হচ্ছে ফসলি জমি, ব্যাহত হচ্ছে চাষাবাদ।

সচেতন নাগরিকদের অভিযোগ, দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো অভিযান চোখে পড়ছে না। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও তা অনেকটাই লোক দেখানো। অভিযানের আগেই সংশ্লিষ্টরা খবর পেয়ে যাওয়ায় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

কায়সার, কামাল, জাফর নামে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বালু বহনকারী ট্রাক ও ডাম্পারের অবাধ চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দ ও ধুলাবালির কারণে স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে আনোয়ারা উপজেলায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিয়মিত ও কার্যকর প্রশাসনিক অভিযান পরিচালনার আহ্বান জানান।

এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অবৈধ বালু মহালের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। শীঘ্রই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

1

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

2

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

3

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

4

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

5

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

6

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

7

রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

8

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

9

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

10

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

11

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

12

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

13

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

14

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

15

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

16

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

17

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

18

আমাদের কাজ চুরি করা নয়

19

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

20