জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের ও পুরস্কার বিতরণ

 
আরিফ রব্বানী
ময়মনসিংহে জেলা পুলিশের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে পুলিশ অফিস-রেঞ্জ অফিসকে ২-০ সেটে পরাজিত করে।

ফাইনাল খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও দলগত চেতনা আরও সুদৃঢ় হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন,  এবং জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটি শুরু থেকেই ছিল প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনাল ম্যাচে দুই দলের আক্রমণাত্মক ও কৌশলী খেলায় দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ জানান।

খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য  অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এই ফাইনাল ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আনন্দের সৃষ্টি করেছে দাবী করে এই ক্রীড়া আয়োজন ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও পারস্পরিক বন্ধন আরও জোরদার করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

খেলোয়াড়দের নৈপুণ্য ও শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সমগ্র টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন  আব্দুল্লাহ আল মামুন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ ও কিশোর খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

1

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

2

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

3

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

4

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী ইউপি চ

5

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

6

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

7

নাসির নগরে পানি সংকটে বোরো উৎপাদন ব্যাহত

8

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

9

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

10

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

11

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

12

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

13

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

14

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

15

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

16

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

17

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

18

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

19

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

20