জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল অংশগ্রহণ

মেহেদী হাসান হাবিব 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জামালপুরের মেলান্দহে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ রোববার বিকেলে মেলান্দহ অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং হাজরাবাড়ী পৌর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


​কুলিয়া ইউনিয়ন বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠন বিশাল শোক মিছিল 
​অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন বিশাল শোক মিছিল। ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার নেতা-কর্মী কয়েকশত ইজি-বাইক ও রিকশার বহর নিয়ে সভাস্থলে উপস্থিত হন। কালো ব্যাজ ধারণ করে এবং ব্যান্তর-ফেস্টুন হাতে নিয়ে তাদের এই সুশৃঙ্খল অংশগ্রহণ অনুষ্ঠানস্থলের শোকের আবহকে আরও বেগবান করে তোলে।

​"দেশ এক অভিভাবক হারিয়েছে": মোস্তাফিজুর রহমান বাবুল
​শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের জনপ্রিয় নেতা জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি তার বক্তব্যে আবেগপ্লুত হয়ে বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আপোষহীন কাণ্ডারি। তার মৃত্যুতে আজ একটি মহাকালের সমাপ্তি ঘটল এবং দেশ এক মহান অভিভাবক হারিয়েছে। তাঁর ত্যাগ ও আদর্শই হবে আমাদের আগামীর পথচলার মূল প্রেরণা।"

​অঝোর ধারায় অশ্রু বিসর্জন ও দোয়া মাহফিল
​আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সামউদ্দিন সাব। মোনাজাতের সময় অডিটোরিয়াম মাঠ ও আশেপাশের এলাকায় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাজার হাজার মানুষের সমবেত ‘আমীন’ ধ্বনিতে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে এবং প্রিয় নেত্রীর বিদায়ে সাধারণ মানুষকে অঝোরে চোখের পানি ফেলতে দেখা যায়।

​সুশৃঙ্খল অংশগ্রহণ ও সমাপ্তি
​দুপুর থেকেই মেলান্দহের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকেন। প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতা-কর্মীদের প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। স্থানীয়দের মতে, মেলান্দহের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এটি ছিল অন্যতম বৃহত্তম এবং হৃদয়স্পর্শী শোক সমাবেশ।

​অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

1

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

2

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

3

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

4

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

5

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

6

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

7

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

8

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

9

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

10

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

11

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

12

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

13

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

14

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

15

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

16

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

17

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

18

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

19

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

20