জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সমাজকে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ কর্মশালা

এস.এম. পারভেজ 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা যুবদলের উদ্যোগে  ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজুসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, দেশ ও রাষ্ট্রের চলমান সংকট উত্তরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব একটি সময়োপযোগী ও বাস্তবমুখী রূপরেখা। এই রূপরেখা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশপ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় দলীয় আদর্শ,রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

1

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

2

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

3

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

4

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

5

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

6

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

7

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

8

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

9

কবিরহাট পৌরসভা জিরো পয়েন্ট ধানের শীষের পক্ষে এক বিশাল জনসভা

10

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

11

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

12

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

13

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

14

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

15

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

16

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

17

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

18

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

19

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

20