জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৬ নং মাইজবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ১ ডিসেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যায় মাইজবাড়ী ইউনিয়নে আয়োজিত এই আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দেশনেত্রীর জন্য বিশেষ মোনাজাতে তাঁর  রোগমুক্তি , দীর্ঘায়ু, সুস্থতা কামনা করে  দোয়া করা হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের উপনির্বাচন ২০২০-এ বিএনপি মনোনীত প্রার্থী এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা।

সেলিম রেজা  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। 
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর অসুস্থতা শুধু আমাদের নয়—গোটা জাতির জন্যই গভীর উদ্বেগের বিষয়। আমরা বিশ্বাস করি, আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের নেতৃত্ব দেবেন গণতান্ত্রিক বাংলাদেশের । তাঁর সুস্থতা মানেই দেশের ভবিষ্যৎ নিরাপদ হওয়া। আমরা তাঁর দীর্ঘায়ু ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

1

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

2

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

3

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

4

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

5

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

6

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

7

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

8

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

10

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

11

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

12

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

13

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্

14

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

15

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

16

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

17

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

18

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

19

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

20