জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে

মো.মেহেদী হাসান 
 

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি দায়িত্ব পালনে চরম গাফিলতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। সময়মতো অফিসে না আসা, অনুমতি ছাড়াই আগেভাগে দফতর ত্যাগ করা এবং নিয়মিত অনুপস্থিত থাকার কারণে জনসেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে হাজির হন না। এমন পরিস্থিতি এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কেউ দেরিতে আসেন, কেউ আবার দিন শেষে দায়িত্ব পালন না করেই আগেভাগে চুপিসারে দফতর ত্যাগ করেন। এতে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। গুরুত্বপূর্ণ কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে হয় অনেককে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বহুবার সতর্ক করা সত্ত্বেও অনেক কর্মকর্তা-কর্মচারীর আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং তারা 

প্রকাশ্যেই গণকর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ১৯৮২ অমান্য করছেন। অভিযোগ 

রয়েছে এই অনিয়মের শীর্ষে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল নিজেই। প্রশাসনের শৃঙ্খলা রক্ষা ও দফতর ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়েছে। দায়িত্বশীলরা যখনই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তখন পুরো প্রশাসনই বিশৃঙ্খলার দিকে ধাবিত হয় এমন মন্তব্য করছেন সচেতন মহল।
ভাঙ্গুড়া উপজেলার সাধারণ মানুষ মনে করছেন, সরকারি বেতন-বৈতনিক সুবিধা ভোগ করেও দায়িত্ব পালনে কর্মকর্তাদের এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ রক্ষায় এবং সেবা নিশ্চিত করতে এই অনিয়মের দ্রুত তদন্ত, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দফতর শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় প্রশাসনের প্রতি গণবিশ্বাস আরও কমে যাবে বলে মন্তব্য করেছেন তারা। এ বিষয়েউপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন সরকারি বিধি বিধান অনুযায়ী অফিস করা দরকার তাছাড়া এটা আইন শৃঙ্খলার চরম পরিপন্থী মোটেও কাম্য নয় । এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন নিবার্হী কর্মকর্তা ছুটিতে আছেন আর সবার তো অফিসে থাকার কথা খোঁজ নিয়ে দেখতাছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

1

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

2

গজারিয়ায় একের পর এক দুর্ধর্ষ ডাকাতি

3

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

5

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

6

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

7

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

8

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

9

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

10

নাগেশ্বরীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩

11

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

12

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

13

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

14

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

15

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

16

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

17

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

18

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

19

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

20