জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

সুমন 
মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব বোতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৫টার দিকে বাবুল কবির হাওলাদারের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে সবুজ হাওলাদার নেতৃত্বাধীন একটি পক্ষ পরিকল্পিতভাবে নাসির হাওলাদারের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, সবুজ হাওলাদার নাসির হাওলাদারকে টেঁটা দিয়ে আঘাত করার পর হামলার নির্দেশ দেন। এরপর জামাল হাওলাদারসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে নাসির হাওলাদার গংয়ের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

হামলায় গুরুতর আহত নাসির হাওলাদার (৩৪) ও সালাম হাওলাদার (৬১)–কে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ছাড়া বাবুল হাওলাদার (৬৫), রেজাউল হাওলাদার (৫৫), নজরুল হাওলাদার (৫৬), লিটন হাওলাদার (৫৩) ও কামরুল হাওলাদার (২০) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নজরুল হাওলাদার জানান, ঘটনাটির বিস্তারিত উল্লেখ করে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

1

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

2

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

3

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

4

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

5

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

6

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

7

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

8

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

9

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

10

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

11

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

12

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

13

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

14

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

15

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

16

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

17

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

18

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

19

নওগাঁর মাদকবিরোধী অভিযানে বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রে

20