জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোঃ পারভেজ মিয়া  


গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ নভেম্বর শনিবার এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ও হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান। 
মেধাবী নয় পরিশ্রমিরাই সফল হয়' এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ রিয়াজুল হান্নান সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সংবর্ধনায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য সচিব সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহ্ বখতিয়ার, কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রিন্সিপালস এসোসিয়েশনের সভাপতি মোঃ আফলাতুন, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক হোসাইন মোহাম্মদ ফারুক, সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,  
বর্ণমালার শিক্ষার্থী নওশিন রায়হান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খোরশেদ সরকার। প্রধান অতিথি শিক্ষার্থীদের  উদ্দেশ্য বলেন, উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে,  এ ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের যথার্থ  মুল্লায়ন করে থাকেন । তিনি আরো বলেন, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোন  কিন্তু ওই শিক্ষায় শিক্ষিত হয়ে  মূর্খ  হবেন না।  তিনি বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত  হয়ে যদি এ শিক্ষা দেশ ও জাতির জন্য কাজে না লাগে তবে লাভ কি? তিনি শিক্ষা  জীবন শেষ করে নিজেদেরকে দেশ সেবায় এগিয়ে আসার আহব্বান জানান। হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবছর এইচএসসির জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, আলিম শিক্ষার্থী ১০ জন এবং কারিগরি শিক্ষার্থী ২ জনসহ মোট ৪২ জন কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নব-নির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও জনতার খবর এর প্রতিনিধি মোঃ পারভেজ মিয়ার একমাত্র ছোট বোন আফসানা পরনা একডালা বালিকা আউয়ালিয়া আলিম মাদ্রাসা হতে জিপিএ - ৫ অর্জন করে, আফসানা প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি এবং একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে পূর্বেও মেধাবী ও কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করে। আফসানা পরনার  এই অর্জনে তার স্বামীসহ, পিতা-মাতা, শশুর-শাশুড়ি ,ভাই-বোন, আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সকলেই তার ভবিষ্যতের জন্য মহান আল্লাহর দরবারে প্রাণ ভরে দোয়া কামনা করেন। এই স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ হতে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী ও বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচ

1

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

2

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

3

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

4

আমন ধানের ফলন ভালো

5

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

6

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

7

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

8

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

9

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

10

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

11

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

12

নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকটের ভয়াব

13

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

14

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

15

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

16

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

17

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

18

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

19

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

20