জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি’ নামফলক ঝুলালেন শিক্ষার্থীরা

মোঃ রাতুল হাসান লিমন

বিচারের দাবিতে মিছিল শেষে নারায়ণগঞ্জের সদর ও বন্দরকে সংযুক্ত করা তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন একদল শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা। তারা সেতুর টোলপ্লাজার সামনে নামফলকে ‘শহীদ ওসমান হাদি সেতু’ লেখা ব্যানার সাঁটিয়ে দেন।
আন্দোলনকারীদের দাবি, গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতীকীভাবে সেতুর নাম পরিবর্তন করা হয়েছে। তবে এ বিষয়ে আগে থেকে কোনো তথ্য জানতেন না বলে জানিয়েছেন সেতু তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকা থেকে কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। রাজধানীর একটি সড়কে আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ কর্মসূচিতে নেতৃত্ব দেয়। মিছিলে ছাত্র শিবির ও আপ বাংলাদেশের নেতাকর্মীরাও অংশ নেন।
মিছিলটি শেষে বন্দরের ফরাজিকান্দা এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজার সামনে গিয়ে সেতুর নামফলকে ‘শহীদ ওসমান হাদি’ লেখা ব্যানার টানানো হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি বন্দর উপজেলা যুগ্ম সমন্বয়ক সোয়াইব রহমান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন দেশের কোটি মানুষের ভালোবাসার প্রতীক। তাঁকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তার স্মরণেই আজকের এই প্রতীকী নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনসিপির আরেক নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, প্রকাশ্য দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। অথচ এতদিনেও হত্যাকারীরা ধরা পড়েনি। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী মো. ফয়সাল, বন্দর থানা সাবেক ছাত্র শিবির আহ্বায়ক মো. আল হাসান, মো. সাগর, মো. নাদিম, আপ বাংলাদেশ মহানগর নেতা মো. সাদিউর রহমান, মো. আশরাফুল, মো. রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, নাম পরিবর্তনের বিষয়টি ঘটনার পর জানতে পেরেছেন তারা। সেতুর নাম পরিবর্তনের জন্য নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক নির্দেশনা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১২ সালে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হলেও প্রায় এক দশক পর ২০২২ সালে সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় সেতুটির নামকরণ করা হয় ‘একেএম নাসিম ওসমান সেতু’। নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির চারবারের সংসদ সদস্য। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সেতুর নামফলকে আবার ‘তৃতীয় শীতলক্ষ্যা সেতু’ লেখা হয়। তবে সওজ সূত্র জানায়, দাপ্তরিকভাবে সেতুটির নাম এখনো একেএম নাসিম ওসমান সেতুই রয়েছে এবং নাম পরিবর্তনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

1

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

2

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

3

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

4

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

5

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

6

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

7

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

8

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

9

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

10

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

11

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

12

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

13

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

14

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

15

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

16

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

17

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

18

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

19

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

20