জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

মিয়া সুলেমান

ইশ্বরগঞ্জে আঠারবাড়ি এলাকার ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার 

ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিদস্যুতা, মামলাবাজি ও নানা অত্যাচারের মাধ্যমে পাশ্ববর্তী পরিবারের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে স্থানীয় এক ব্যক্তি — মঞ্জু (৫৫), পিতা মৃত আব্বাছ আলী ও তার সহযোগীরা।

স্থানীয়দের অভিযোগ, মঞ্জুর ও তার দোসররা এলাকার নিরীহদের জমি ভুয়া দলিল করে আসছে, ভয়ভীতি প্রদর্শন, ভুয়া দলিল তৈরি এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে। এর ফলে পাশের বাড়ির পরিবারসমূহ ভয়ে মানবেতর জীবনযাপন করছে।

উক্ত মহল্লার এক ভুক্তভোগী বলেন, “আমরা শান্তিতে থাকতে পারি না। মঞ্জুর আমাদের জমির কাগজে কারচুপি করে দখল নিতে চায়। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা বলেন, "মঞ্জুর অত্যাচারে তার ভাই ভিটেমাটি ছাড়া। সে পুরুপুরি মামলাবাজ। মহল্লাবাসিকে শান্তিতে থাকতে দেয় না।"

মো. সোলেমান মিয়া বলেন, "২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মিথ্যা মামলায় চারটি পরিবারকে পথে বসিয়েছে। শুধু তাই নয়, জমির দলিল এজমালি করতে গিয়ে ভুল দাগ নং তুলে দিয়ে প্রতারণা করে আসছে।"

এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ভুক্তভোগী লিখিত অভিযোগ নিয়ে ভাবছে যেহেতু মঞ্জু ও তার গংরা মাথা ছাড়া দিয়ে উঠছে। 

নাগরিক সমাজ ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে আঠারবাড়ি এলাকা তথা উক্ত মহল্লায় শান্তি ও স্বাভাবিক জীবনযাপন ফিরে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

1

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

2

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

3

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

4

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

5

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

6

হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে সালথার চাষিরা

7

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

8

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

9

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

10

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

11

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

12

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

13

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

14

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

15

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

16

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

17

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

18

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

19

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

20