জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

এসকে এম মহাসিন রেজা 
খুলনার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। 
কয়রা উপজেলার বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক জনাব নুরুল আমিন বাবুলের সভাপতি এবং খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক এবং খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং খুলনা জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্যসচিব জনাব মনিরুল হাসান বাপ্পি। 
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক শেখ তৈবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বিল্টু, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস। 
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জনাব মনিরুজ্জামান মনি, এডভোকেট মনজুরুল আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, সাবেক এমপি সদস্য শেখ সালাউদ্দিন লিটন, মোস্তাফিজুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, কোহিনুর ইসলাম, হাবিবুর রহমান, নূর মোহাম্মদ জমিদার, আবুল বাশার ডাবলু, মনজুর মোরশেদ, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, ডাক্তার নুরুল ইসলাম খোকন, অ্যাডভোকেট আনিসুর রহমান, কামরুল ইসলাম, ফাইজুল করিম খোকন, কহিনুর আলম। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক এসএম গোলাম রসুল আবু সাঈদ মালি খুলনা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম সদস্য সচিব মোতাসসিম বিল্লাহ সহ যুবুদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীবী দল ও জাসাস সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা জাকারিয়া হোসাইন হাফেজ বাইজিদ হোসেন ও হাফেজ আবুল কাশেম এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

1

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

2

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

3

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

4

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

5

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

6

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

7

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

8

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

9

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

10

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

11

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

12

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

13

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

14

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

15

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

16

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

17

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

18

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

19

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

20