জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

 

আলফাজ মামুন নুরী 


কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নারী খোরশিদা বেগম (৩৫), তিনি ওই এলাকার নুরুল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খোরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় একটি তালাবদ্ধ কক্ষ খুলে তল্লাশি চালানো হলে সেখানে রাখা কাপড়ের ভাঁজ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকেই খোরশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার নারীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।###

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

1

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

2

অনেক রক্তের বিনিময়েই কি শিক্ষকদের ৫% অর্জন?

3

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

4

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

5

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

6

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

7

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

8

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

9

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

10

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

11

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

12

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

13

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

14

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ

15

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

16

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

17

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

18

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

19

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

20