জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান ধ্বংসের মহোৎসব

 মনির আহমদ আজাদ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সিকদার পাড়া৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত চুনতি জামে মসজিদ সংলগ্ন প্রায় শত বছরের পুরনো কবরস্থানটি এখন দখল ও লুটের শিকার। অভিযোগ উঠেছেএকটি প্রভাবশালী অবৈধ মাটি ব্যবসায়ী চক্র রাতের আঁধারে এস্কাভাটর ব্যবহার করে কবরস্থানের মাটি কেটে নিয়ে বিক্রি করছে।

স্থানীয়দের ভাষ্যমতেদীর্ঘদিন ধরে গভীর রাতে ভারী যন্ত্রপাতি নিয়ে এসে কবরস্থানের বিভিন্ন অংশ থেকে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে একদিকে যেমন ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লাগছেঅন্যদিকে কবরস্থানটির কাঠামো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

কবরস্থানের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে বহু কবর ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা জানানএই কবরস্থানে চুনতি ও আশপাশের একাধিক গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয়। শতবর্ষ ধরে চলে আসা এই কবরস্থান শুধু একটি ধর্মীয় স্থান নয়বরং এলাকাবাসীর আবেগ ও ইতিহাসের অংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লী বলেন,  চুরি-ডাকাতিরও একটা সীমা থাকে। কিন্তু যারা কবরস্থান কেটে মাটি বিক্রি করছেতারা মানুষের শেষ আশ্রয়টুকুও সম্মান করছে না। এটা শুধু অপরাধ নাএটা অমানবিকতা।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেনকবরস্থানে মাটি কাটা ও বিক্রি করা সম্পূর্ণ অবৈধ এবং অমানবিক। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবিদ্রুত প্রশাসনিক অভিযান চালিয়ে কবরস্থান রক্ষা করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। তারা অবিলম্বে মাটি কাটার সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধর্মীয় স্থান রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে এমন অমানবিক কর্মকাণ্ড সমাজে আরও ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করবেএমনটাই আশঙ্কা সচেতন মহলের। ###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

1

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

2

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

3

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

4

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

5

নিয়ামতপুরে শিশু মমতা হত্যাকারীদের ফাঁসীর দাবী মানববন্ধন

6

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

7

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

8

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

9

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

10

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

11

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

12

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

13

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

14

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

15

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

16

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

17

কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত থেকে সরে এল

18

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

19

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

20