জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায় এলাকায় উচ্ছ্বাস

 মোঃ রতন রহমান খান

কেন্দুয়া উপজেলার মেধাবী ছাত্রী ঐশী বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে তার এই সাফল্যে পরিবার,শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামের আবু সাদেক তালুকদার ও মাতা নাজমা আক্তারের কনিষ্ঠ মেয়ে নুসরাত জাহান ঐশী। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর শারমিন জাহান শাম্মী ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি আবু নাসের মোহাম্মদ সায়মনের কনিষ্ঠ বোন।

মেধাবী ছাত্রী ঐশী নিজ গ্রামের উলুয়াটি আর্দশ শিশু একাডেমীর থেকে প্রাথমিক শিক্ষা কৃতিত্বের সাথে সমাপ্ত করেন।
২০২২ সালে আশুজিয়া জে,এন,সি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে ময়মনসিংহ আলমগীর মনসুর(মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে ২০৯৬তম অর্জন করে, তিনি দেশের ঐতিহ্যবাহী বরিশাল বিভাগের শের ই বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।

ঐশী,কঠোর পরিশ্রম,অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এই সাফল্য অর্জন করে। ছোটবেলা থেকেই সে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখত।
ঐশীর এই অর্জন কেন্দুয়া উপজেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি হিসেবে ঐশীর শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার জানান,উলুয়াটি গ্রাম থেকে প্রথম বারের মত কোন মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে মেডিকেলে চান্স পাওয়ায় গ্রাম ও এলাকার জুড়ে একবারে আনন্দের ঢেউ উঠেছে।

পরিবারের পক্ষ থেকে ঐশীর সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

1

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

2

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

3

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

4

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

5

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

6

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

7

ঝিনাইদহে ভোটের মাঠ উত্তপ্ত

8

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

9

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

10

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

11

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগ

12

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

13

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

14

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

15

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

16

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

17

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

18

কার পাশে

19

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

20