জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

 মেহেদী হাসান

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং জনজীবন স্থবির হয়ে পড়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিকে নবাবগঞ্জ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। শালখুরিয়া ইউনিয়নের সোতারপাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার পর থেকেই এলাকায় ঘন কুয়াশা ও তীব্র শীত অনুভূত হয়। হাতিশাল গ্রামের ভ্যানচালক আসাদুল বলেন, কুয়াশার কারণে সকাল-সন্ধ্যায়
ভ্যান চালানো খুব কষ্টকর হয় এবং যাত্রীও পাওয়া যায় না। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন জানায়, ডিসেম্বরের মাঝামাঝিতে শীতের তীব্র আরো বাড়তে পারে এবং মাঝারি শৈত্য প্রবাহ হতে পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

1

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

2

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

3

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

4

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

5

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

6

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

7

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

8

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

9

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

10

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

11

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

12

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

13

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

14

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

15

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

16

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

17

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

18

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

19

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

20