জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

 
 পলাশ হাওলাদার 

জনবাণী পত্রিকার প্রতিনিধি ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদারের পিতা শ্রী সুনিল রঞ্জন হাওলাদার আর নেই।  ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু। মঙ্গলবার রাত আড়াইটার দিকে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের রতনদী এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবনভর সৎ, শান্ত ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন সুনিল রঞ্জন হাওলাদার। এলাকায় তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধার 

পাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী সাংবাদিক সমাজ ও স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার দুপুর ১২টায় নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

1

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

3

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

4

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

5

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

6

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

7

বেলকুচিতে হেরোইন ও নগদ টাকা সহ স্ত্রী আটক স্বামী পলাতক

8

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

9

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

10

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

11

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

12

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

13

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

14

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

15

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

16

পাঁচবিবিতে ২৮ অক্টোবর এর খুনীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছি

17

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

18

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

19

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

20