জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত

এসএম শাহাদাত  

টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কালিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১১ই নভেম্বর সকাল ১০ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন,দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী, প্রমুখ।খেলায় প্রথমে নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মার্বেল চামচ,হাড়িভাঙ্গা,বালিশ পাসিং খেলা। পরে একই মাঠে ফুটবল খেলায় এক নং পুরুষ দল বনাম  দুই নং পুরুষ দল খেলায় অংশগ্রহণ করে খেলায় মধ্যে এক নং দল ১/০ শূন্য গোলে দুই নং পুরুষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।সমগ্র খেলাটি  পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স মাস্টার কোর্স  তাপস কুমার সরকার ও সহকারি শাহাদাত হোসেন ও মাসুম হোসেন, ধারাভাষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স mhpss অফিসার বিল্লাল হোসেন। প্রধান অতিথি উপস্থিত থেকে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।আয়োজনে মেয়েশিশুদের অংশগ্রহণে একাধিক দলীয় খেলা ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা, নেতৃত্ব, সম্মানবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ তৈরি হয়।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা গড়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে গঠনমূলক পথে পরিচালিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

1

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

2

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

3

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

4

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

5

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

6

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

7

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

8

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

9

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

10

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

11

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

12

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

13

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

14

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

15

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

16

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

17

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

18

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

19

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

20