জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

আব্দুল্লাহ আল মামুন

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। ৭ নভেম্বর বেলা সাড়ে ৩টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়। বিশাল এই বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন সদস্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে র‌্যালিটি কেন্দ্রীয় ঈদ গাহ এর সামনে থেকে শুরু করে উপজেলা সড়ক প্রদক্ষিন করে বাবু বাজার হয়ে তিন মাথায় এসে শেষ হয়। র‌্যালি শেষে তিন মাথায় উপস্থিত নেতাকর্মীদেও উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, নাজমুল হোসেন, আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ন সম্পাদক সফিউল্লাহ সোনার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ গোলাম মোর্শেদ,সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সামাদ সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

1

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

2

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

3

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

4

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

5

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

6

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

7

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

8

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

9

চকরিয়ায় নতুন হাওয়া

10

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

11

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

12

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

13

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

14

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

15

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

16

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

17

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার

18

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

19

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

20