জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়াই

মোঃ হামজা শেখ 

মাত্র ছয় বছর বয়সে কালাজ্বরে (ভিসারাল লেইশম্যানিয়াসিস) আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান গোলাপ বিশ্বাস (৩৭)। সেই বয়স থেকেই অন্ধকার নেমে আসে তার জীবনে। কিন্তু জীবন থেমে থাকেনি। অভাব, অন্ধত্ব ও কঠিন বাস্তবতা—সব বাধা ডিঙিয়ে নিজের সম্মানে বাঁচার পথটাই বেছে নিয়েছেন তিনি।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের দিনমজুর নায়েব বিশ্বাসের বড় ছেলে গোলাপ। পাঁচ ভাইবোনের মধ্যে বড় হওয়ায় সংসারের দায়িত্বও বেশি পড়েছে তার কাঁধে। বাবা নায়েব বিশ্বাস দিনমজুর, মা ভানু বেগম বয়সের ভারে কাজ করতে পারেন না আগের মতো। ছোটবেলাতেই সংসারের কষ্ট দেখতে দেখতে বড় হয়েছেন তিনি।

১৬ বছর আগে বিয়ে হয়েছিল গোলাপের। কিন্তু ছেলে আলামিন জন্মানোর মাত্র ১৮ দিন পরই স্ত্রী প্যারালাইজড হয়ে চলে যান বাবার বাড়ি। সেখানেই থেমে যায় আরেকটি আশার গল্প। তবে থেমে যাননি গোলাপ। ছেলেকে কোলে নিয়ে একাই শুরু করেন বাঁচার সংগ্রাম। আজ তার ছেলে আলামিন (১৫) স্থানীয় মাদরাসায় নবম শ্রেণিতে পড়ছে।

চোখে দেখতে না পেলেও গত দেড় বছর ধরে মদাপুর বাজারে নিজের স্বাবলম্বী পথ তৈরি করেছেন গোলাপ। প্রতিদিন ভরসা করে হাঁটতে হাঁটতে বাজারে যান তিনি। কখনো দোকানে দোকানে ঘুরে, কখনো চায়ের দোকানের পাশে বসে সিদ্ধ হাঁসের ডিম ও বাদাম বিক্রি করেন। দিনের শেষে যা আয় হয়, তাতেই চলে তিন সদস্যের সংসার।

গোলাপ বিশ্বাস বলেন,চোখে আলো নাই—এটাই আমার নিয়তি। কিন্তু ভিক্ষা করে চলতে লজ্জা লাগে। নিজের হাতে কাজ করে সংসার চালাতে পারাটাই আমার গর্ব।

গোলাপের মা ভানু বেগম আরও বলেন,
আমার বড় ছেলেটা অনেক কষ্ট করে। অন্যের কাছে হাত পাতে না। আপনাদের মতো মানুষেরা যদি পাশে থাকেন, ওর কষ্ট একটু হলেও কমবে।

স্থানীয়দের মতে, গোলাপ কেবল একজন দৃষ্টিহীন মানুষ নন—তিনি আত্মসম্মান, সাহস আর পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ। চোখের দৃষ্টি না থাকলেও তার দৃঢ় মনোবলই তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনে।


কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ জানান, গোলাপ দৃষ্টি প্রতিবন্ধী হয়া সত্ত্বেও ভিক্ষা করেন না।বরং নিজেই আয় করে সংসার চালায়, এটা নিঃসন্দেহে ভালো কাজ। যেহেতু সে নিজেই কিছু একটা করছে,কালুখালী উপজেলা প্রশাসন তার সাথে কথা বলে তার জন্য ভালো কিছু একটা করে দেওয়া যায় সেই লক্ষে কাজ করবে।

চোখের আলো কেড়ে নেওয়া অন্ধকারও থামাতে পারেনি গোলাপের পথচলা। স্থানীয়দের বিশ্বাস, অল্প সহায়তাও বদলে দিতে পারে এই সংগ্রামী মানুষের জীবন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

1

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

2

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

3

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

4

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

5

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

6

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

7

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

8

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

9

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

10

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

11

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

12

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

13

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

14

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

15

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

16

নির্বাচনী প্রচারণায় ৬ দিনের সফরে আজ কক্সবাজার পৌছেছেন সালাহউ

17

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

18

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

19

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

20