জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দেননি- কেন্দ্রীয় নেতা খোকন

সাব্বির হোসাইন আজিজ
 দেশের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দেননি। কারাগারে ছিলেন, অসুস্থ হয়েছেন, তার পরেও দেশের মায়া ছেড়ে অন্য কোথায়ও যাওয়ার চিন্তাও করেন নাই। সেই ভালবাসাও মানুষ তাকে দিয়েছে। সেই প্রতিদান সে পেয়ে, ভালোবাসা কাকে বলে খালেদা জিয়ার বেলায় মানুষ দেখিয়ে দিয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার এ কথা বলেন। 

তিনি বলেন, আমরা যদি শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকারী হয়ে থাকি, তাহলে আমরা তারেক রহমানের মুখে হাসি ফাটাবো এবার। তারেক রহমান হাসবে, বাংলাদেশ হাসবে। আর নির্যতন মানুষ ফিরে পাবে তাদের অভিভাবক। তিনি আরও বলেন তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন, এইযে আপনারা জিয়া পরিবারের সদস্য আছেন, আমি আপনাদের কাছে এই ধানের শীষ দিয়ে গেলাম। এই ধানের শীষকে পাশ করানোর দ্বায়িত্ব আপনাদের। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার তারেক রহমান, তেমনি আমরা তার আদর্শের উত্তরাধিকার। জিয়া পরিবার দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন। আপনারা মানুষকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য দাওয়াত দিবেন, যাকে ভালো লাগে, যে-ই মার্কায় ভোট দিবে যাকে খুশি তাকে দেবে। আমরা হারজিত মেনে নেবো।

দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাউসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা যুবদলের সাবেক আহবায়ক ফারুক বেপারি, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন।আজাদ হাওলাদারের সঞ্চালনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলকে তোবারক খাওয়ানো হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

1

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

2

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

3

দিনাজপুরে কৃষির নবযুগ

4

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

5

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

6

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

7

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

8

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

9

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

10

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

11

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

12

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

13

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

14

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

15

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

16

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

17

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

18

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

19

নতুন পিয়াজের আমদানি

20