জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

 মোঃ মশিউর রহমান 

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে শহরে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে ৮ নং রেলঘুন্টি থেকে মহারাজা স্কুল মোড় হয়ে মাতাসাগর সড়ক গাবুরা নদী পর্যন্ত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ করা হবে।
গত ১ ডিসেম্বর ২০২৫, সোমবার, দিনাজপুর শহরের রাজারামপুর গাবুরা নদী সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকীমীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন ও মোঃ রিমেল আহমেদ, সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার (কনসালটেন্ট) মোঃ মুশফিকুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আরমানুল ইসলাম, প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান এবং ঠিকাদার আবিদ নোমান হোসেন
পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিনের নির্দেশনায় পরিচালিত এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে মোহাম্মদ আমিনুল হক (প্রাইভেট) লিমিটেড – মোঃ মোস্তাফিজুর রহমান জেভি
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, গুরুত্বপূর্ণ এই ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ শহরের জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

1

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

2

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

3

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

4

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

5

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

6

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

7

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

8

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

9

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

10

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

11

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

12

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

13

নিজামপুরে ৪০ হাজার লোকের কর্মযজ্ঞ শুরু

14

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

15

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

16

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

17

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

18

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

19

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

20