জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

মোঃ রাতুল হাসান লিমন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান ও নেতৃত্ব নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে খালেদা জিয়ার বক্তব্য দেখলেই বোঝা যায়, কেন তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর বেগম খালেদা জিয়ার দেওয়া বক্তব্যগুলো পর্যালোচনা করলে তার রাজনৈতিক পরিপক্বতা ও অবস্থান স্পষ্টভাবে উঠে আসে। এখান থেকেই বোঝা যায়, তিনি কেন বাংলাদেশের রাজনীতিতে একটি আলাদা জায়গা করে নিয়েছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ১৯৭২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের তালিকায় বেগম খালেদা জিয়ার নাম অনিবার্যভাবে আসবে। দীর্ঘ সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়েই এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক চরিত্রায়নে ফারুকী বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক বিরল উদাহরণ। তার ব্যক্তিত্বে একদিকে ছিল দৃঢ়তা, অন্যদিকে ছিল সৌম্যতা—যা খুব কম নেতার মধ্যেই দেখা যায়।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৯ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

3

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

4

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

5

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

6

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

7

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

8

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

9

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

10

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

11

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

12

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

13

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

15

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

16

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

17

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

18

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

19

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

20