জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চু*রি*র অভিযোগ

মোয়াজ উদ্দিন

দিন দুপুরে বগুড়ার আদমদীঘিতে শাহানুর খান মিলন নামের এক ব্যবসায়ীর বসত বাড়ির তালা ভেঙে ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ তাসলিমা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে তালা দিয়ে ওই গৃহবধূ তার ছেলে আবু তালহাকে নিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় একটি মাদরাসায় যান। ছেলের পড়াশোনা শেষ হলে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে নিয়ে বাড়িতে ফিরেন। বাড়িতে পৌঁছে মেইন গেটের এবং বারান্দার তালা ভাঙা দেখতে পান। এরপর ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে তার স্বর্ণালঙ্কার ঠিক আছে কিনা তা দেখতে যান। ঘরের মধ্যে একটি বাক্সের ভেতর টিফিন বক্সে রাখা ৭ ভরি স্বর্ণালঙ্কার, ১ টি মুক্তা মালা ও আটশত টাকা চুরি গেছে জানতে পারেন। ওই গৃহবধূ নিরূপায় হয়ে থানায় একটি অভিযোগ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ওই দিন সন্ধ্যার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর বুধবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

1

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

2

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

3

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

4

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

5

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

6

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

7

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

8

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

9

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

10

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

11

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

12

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

13

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

14

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

15

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

16

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

17

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

18

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

19

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

20